দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে মেক্সিকোর কাছে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছে ইকুয়েডর। হারের হতাশার সঙ্গে যোগ করা সময়ের লাল কার্ডও সঙ্গী হয়েছে দক্ষিণ আমেরিকার দলটির।
ম্যাচের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইকুয়েডরের ডিফেন্ডার পিয়েরো হিনকাপি।
ঘটনার শুরু ৯০+৪ মিনিটে। ইকুয়েডরের কেন্দ্রি পায়েজ মাঝমাঠে করা এক ফাউলের জন্য হলুদ কার্ড দেখেন। এর কিছুক্ষণ পর বলের বাইরে মেক্সিকোর সান্তিয়াগো গিমেনেজের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন হিনকাপি।
গিমেনেজ অভিযোগ করেন, হিনকাপি তার মুখ চেপে ধরেছিলেন। টেলিভিশন রিপ্লেতেও সেই দৃশ্য ধরা পড়ে। নতুন শাস্তিমূলক নিয়ম অনুযায়ী প্রতিপক্ষের মুখে হাত দেওয়াকে গুরুতর অসদাচরণ হিসেবে বিবেচনা করা হয়। ভিডিও সহকারী রেফারির (ভিএআর) পর্যালোচনার পর রেফারি হিনকাপিকে সরাসরি লাল কার্ড দেখান।
এর আগেই দুই গোলের লিড নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় মেক্সিকো। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে স্বাগতিকরা নিশ্চিত করে বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট।
এমএস/